• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়ার ১০০ ডিজিটাল তারকায় পরীমনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২০, ১৪:৩৬ অপরাহ্ণ
এশিয়ার ১০০ ডিজিটাল তারকায় পরীমনি

বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি।

সোমবার প্রকাশিত ওই তালিকায় পরীমণি সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার আছে পরীমনির। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়‘ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের তিনি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এই অভিনেত্রী।’

এ খবরের প্রতিক্রিয়ায় অভিনেত্রী পরীমনি সাংবাদিকদের বলেন, ‘এটি আমার জন্য অনেক আনন্দের এবং ভালোলাগার একটি ঘটনা। কী বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমার নাম তালিকায় রাখার জন্য ধন্যবাদ।’

আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে পরীমনি অভিনীত নতুন ছবি ‘বিশ্বসুন্দরী’। এতে পরীর বিপরীতে আছেন সিয়াম। ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।