• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তিন মাস পর জিম শুরু করলেন অভিনেত্রী নুসরাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২০, ১২:৫৪ অপরাহ্ণ
তিন মাস পর জিম শুরু করলেন অভিনেত্রী নুসরাত

তিন মাস পর আবারও তিন মাস পর আবারও জিম শুরু করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। শরীরচর্চার পাশাপাশি ডায়েটও করছেন।

কলকাতায় ডিসেম্বরের হালকা শীতে ট্যাংক টপ, ট্র্যাক প্যান্টস পরে শরীরচর্চা শুরু করেন তিনি।

ইনস্টাগ্রামের স্টোরিতে সাদা-কালো ছবিও শেয়ার করেছেন এ অভিনেত্রী।

ইনস্টাগ্রামে নুসরত লিখেছেন– ‘৩ মাস বিরতির পর’।

তবে নিজেকে ফিট রাখতে খুবই সচেতন এ অভিনেত্রী। তবে নুসরাতের এই বিরতির প্রয়োজন পড়েছিল কেন? সেই প্রশ্নের উত্তর অবশ্য জানাননি অভিনেত্রী।

‘স্বস্তিক সংকেত’-এর শুটিংয়ের জন্য সেপ্টেম্বরের শেষের দিকে গিয়েছিলেন লন্ডনে। বেশ কিছু দিন টেমসের তীরেই কেটে গেছে তার। এর পর শহরে এসেই নেমে পড়তে হয় ‘এসওএস কলকাতা’র প্রচারে।

অভিনয়ের পাশাপাশি সংসদ সদস্যের দায়িত্বও সমানভাবে পালন করে চলেছেন অভিনেত্রী।

সব কাজ সামলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা বিন্দুমাত্র কমেনি তার। যে কোনো উৎসব উপলক্ষে শুভেচ্ছাবার্তা জানানো থেকে শুরু করে তার জীবনের প্রায় প্রত্যেক মুহূর্তের আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন নুসরাত।

সম্প্রতি অতিরিক্ত সাজগোজের জন্য ট্রলের শিকার হন নুসরাত। ভক্তরা প্রশ্ন করেন– শুধু সাজগোজ করলেই হবে? এর পরই তার জিম শুরুর খবর এলো।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা । শরীরচর্চার পাশাপাশি ডায়েটও করছেন।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা