• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত আরেফিন শুভ-নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২০, ১৪:৩২ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত আরেফিন শুভ-নুসরাত ফারিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা আরেফিন শুভ ও নুসরাত ফারিয়া। শুটিং ইউনিট থেকেই এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নুসরাত ফারিয়া। গত কয়েকদিন ধরে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামের একটি ছবির শুটিং করছিলেন এ নায়িকা।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘শুটিং চলাকালীন জ্বর ও ঠাণ্ডা দেখা দিলে করোনা টেস্ট করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শরীরিক কোনো জটিলতা নেই। সবার কাছে দোয়া চাই যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি।’

ছবির নির্মাতা শিহাব শাহীনও করোনার লক্ষণ নিয়ে বর্তমানে বাসায় অবস্থান করছেন। তবে তিনি কোনো টেস্ট করাননি। এদিকে গতকাল এক ভিডিওবার্তায় চিত্রনায়ক আরেফিন শুভ জানিয়েছেন, তিনিও করোনায় আক্রান্ত। ভিডিওতে তিনি বলেন, ‘দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনালই হয়ে গেল।

গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসেছে। সেটা পজিটিভ। আমি অফিসিয়ালি জানাচ্ছি, একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি আমার বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরব। চিকিৎসক বলে দিয়েছেন, আমি দ্রুতই সুস্থ হয়ে উঠব।’