অনেকেই পেটের মেদ নিয়ে চিন্তিত থাকেন। শরীরের তুলনায় পেটে দ্রুত মেদ জমতে শুরু করে। এ ছাড়াও উরুর মেদও বেড়ে যায় শরীরচর্চার অভাবে।
কর্মব্যস্ত জীবনে অনেকেই ৮-১০ ঘণ্টা বসে থেকে অফিস করেন। এর মাধ্যমেই বেড়ে যায় পেট ও উরুর মেদ। আর এ মেদ যত সহজে জমতে শুরু করে; তা গলাতে ততই কষ্ট পোহাতে হয়।
কারো শরীরের উপরের অংশ হয়ত খুব একটা মোটা নয়। তবে তার শরীরের নিচের অংশ অর্থাৎ উরু তুলনায় মেদবহুল হয়।
>> ভোরে ঘুম থেকে উঠুন। এরপর হাঁটুন অথবা দৌড়ান। পারলে সাইকেলও চালাতে পারেন। পায়ের ওপর চাপ পরলেই আস্তে আস্তে কমতে থাকবে উরু।