• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩, ২০২১, ০১:৪৫ পূর্বাহ্ণ
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। চাপের মধ্যে ও স্বতন্ত্রভাবে কাজের মানসিকতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন অথবা সিভি ই-মেইল করতে পারবেন (career@abulkhairgroup.com) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

১০ মার্চ, ২০২১।

সূত্র : বিডিজবস