• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় ধারণকৃত ইত্যাদি প্রচার হবে ৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২১, ০৮:১৪ পূর্বাহ্ণ
কুয়াকাটায় ধারণকৃত ইত্যাদি প্রচার হবে ৭ মার্চ

আজ ০৭ মার্চ, রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর ইত্যাদি’র পটুয়াখালী জেলার নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় ধারণকৃত পর্বটি প্রচারিত হবে। পেছনে সমুদ্র আর দু’পাশে অর্ধ শতাধিক মাছ ধরার নৌকা রেখে কুয়াকাটার ঐতিহ্যে তুলে ধরে নির্মিত মঞ্চে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই পর্বটি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ধারণ করা হয়।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস্ লিমিটেড।