• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২১, ০২:৩৮ পূর্বাহ্ণ
এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

এক্সিকিউটিভ–ট্যাক্স।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হিসাবরক্ষণ বিষয়ে এমকম অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর সিএ/ সিসি/ আইসিএমএ/ এসিসিএ সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২৭ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২২ মার্চ, ২০২১।

সূত্র : বিডিজবস