• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২১, ০৭:৫৮ পূর্বাহ্ণ
অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রানার গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার/ সিনিয়র অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অফিসার/ সিনিয়র অফিসার—সেলস।

যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা ও যোগাযোগদক্ষতা থাকতে হবে। স্বতন্ত্রভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ২৪ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩০ মার্চ, ২০২১।

সূত্র : বিডিজবস