• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভাইকে খুন, নায়িকা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ণ
ভাইকে খুন, নায়িকা গ্রেফতার

আপন ভাইকে টুকরো করে কেটে খুনের অভিযোগে কন্নড় সিনেমার জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়েকে গ্রেফতার করা হয়েছে। তার ভাই রাকেশ কাটওয়েকে হত্যার অভিযোগে গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে হুব্বালি পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

সর্বভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আসামি করে মামলা হয়েছে। আসামি চারজন হলো তৌসিফ চন্নপুর, আমান গিরানিওয়াল, আলতাফ মোল্লা এবং নিয়াজ আহমেদ কাটিগর।

তাদের জেরা করে পুলিশ জানতে পারে, এ ঘটনায় শানায়া জড়িত। তারপরই তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, রাকেশকে তার বাড়িতে খুন করা হয়েছে। তারপর তার মরদেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়া হয়েছে।

কন্নড় ছবি ‘ইদাম প্রেমাম জীবানাম’ এর সঙ্গে ২০১৮ সালে রুপালি পর্দায় পা রাখেন শানায়া। সম্প্রতি অ্যাডাল্ট কমেডি ছবি ‘অন্দু ঘনটেয়া কাথে’ সিনেমায় দেখা গেছে শানায়াকে।