• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একাধিকজনকে নিয়োগ দেবে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২১, ০৭:০৪ পূর্বাহ্ণ
একাধিকজনকে নিয়োগ দেবে ওয়ালটন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ  প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

এরিয়া সেলস ম্যানেজার (লিফট সেলস)।

পদসংখ্যা

মোট ১০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ সিভিল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। ন্যূনতম বয়স ২৫ বছর হতে হবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩০ এপ্রিল, ২০২১।

সূত্র : বিডিজবস