শহর মানে যান্ত্রিকতা, ইট পাথরের খেলা। কিন্তু কিছু মানুষ আছেন যারা এই ইট পাথরের শহরেও সবুজ কে বাঁচিয়ে রেখেছেন, নিজ ঘরে, ছাদে বা আঙিনায় তৈরি করেছেন ভার্টিক্যাল বাগান। এমন সব প্রকৃতি প্রেমী মানুষের জন্য Sustainable Urban Environmental Management (SUEM) সুখবর নিয়ে এসেছে ।১মিনিট এর একটা ভিডিও তৈরী করেন আপনার নিজের তৈরি ভার্টিক্যাল বাগানের।
শর্ত সমূহ –
১.বাসায় অব্যবহারিত যে সকল জিনিসপত্র ব্যবহার করে গাছ লাগানো হয়েছে সেই গাছের ভিডিও।
২.গাছের জন্য বাসার পচনশীল দ্রব্য ব্যবহার করে সার বানানো।
৩. কোন প্রকার ডাউনলোড করা কিংবা পূর্বে তৈরী করা ভিডিও গ্রহনযোগ্য হবে না।
৪.ছাদ, বেলকুনি কিংবা বাড়ির আঙিনা সব জায়গার ভার্টিক্যাল গার্ডেনিং গ্রহন যোগ্য।
পোষ্ট করার নিয়মঃ
১।নিন্মের লিংকে গিয়ে পোষ্ট দিতে হবে।https://www.facebook.com/groups/915252119272038/?ref=share&exp=e8c2
২।পোষ্টে দুই থেকে তিন লাইন গাছ নিয়ে লিখতে হবে।
৩। পোষ্টে #COP26 ও #sustainable_urban_ environmental_ management হ্যাশ ট্যাগ দিতে হবে।
৪. ৭ জুন ২০২১ রাত ১১.৫৯ এর মধ্যে ভিডিও আপলোড করতে হবে৷
উপহার সমূহ
প্রথম পুরুষ্কার – গাছ ক্রয়ের জন্য ৪ হাজার টাকা ও সনদ
দ্বিতীয় পুরুষ্কার – গাছ ক্রয়ের জন্য ৩ হাজার টাকা ও সনদ
তৃতীয় – গাছ ক্রয়ের জন্য ২ হাজার টাকা ও সনদ
৪র্থ থেকে ১০ম যারা হবে তাদের জন্য সনদ, গাছ এবং বই ।
চলুন আমাদের নিজ বাড়িকে, নিজ শহরকে সবুজে সাজাই।