• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগী প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২১, ১৭:২৫ অপরাহ্ণ
বেতাগী প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

বেতাগী প্রতিনিধি।
বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।এতে উপজেলার বিভিন্ন হাঁস,মুরগী, গরু,ছাগল খামারিরা অংশ নেয়।এই প্রদর্শনীতে গরু,ছাগল, ঘোড়া,হাঁস,মুরগী,কবুতর ইত্যাদি ছাড়াও গরুর দুধের তৈরি দই,চা এর স্টল প্রদর্শিত হয়। প্রদর্শণী উদ্বোধনী সভাপতিত্ব করেন বেতাগী উপজেলার নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল্লা। উদ্বোধনী সভা শেষে অতিথিবৃন্দ প্রদর্শণীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।