• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছেলেমেয়ে একসঙ্গে শিক্ষা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২১, ০৫:২৩ পূর্বাহ্ণ
ছেলেমেয়ে একসঙ্গে শিক্ষা নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট:
আনুষ্ঠানিকভাবে পুরো আফগানিস্তানে ছেলেমেয়েদের একসঙ্গে পড়ালেখা নিষিদ্ধের ঘোষণা দিয়েছে তালেবান। আজ রোববার দেশটির সাংবাদিকরা তাদের প্রতিবেদনে এমনটাই জানাচ্ছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় টোলো নিউজের সাংবাদিক জাকির খান ইয়াদ জানান, আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা আর একসঙ্গে পড়ালেখা করতে পারবে না। ইসলামি আইন অনুযায়ী, আলাদা ক্লাসে তারা শিক্ষাকার্যক্রম চালিয়ে যাবে।

এক টুইট বার্তায় ফ্রিল্যান্স সাংবাদিক বশির আহমেদ ঘাওয়াখ জানান, তালেবানের উচ্চশিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে পুরুষ শিক্ষক দিয়ে নারীদের শিক্ষাদান নিষিদ্ধ ঘোষণা করেছেন। এটি উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ ব্যাপকহারে কমিয়ে দিবে। কারণ, পর্যাপ্ত মানবসম্পদ না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো তা বহন করতে পারবে না বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি আফগানিস্তানের হেরাত প্রদেশে সরকারি ও বেসরকারি সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনায় নিষেধাজ্ঞা জারি করে তালেবান। পাশাপাশি এটিকে ‘সমাজে পচন ধরার মূল’ বলে বর্ণনা করা হয়েছে।