• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রিং আইডির পরিচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২১, ০২:৪৯ পূর্বাহ্ণ
রিং আইডির পরিচালক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন। তার বিরুদ্ধে গ্রাহকের ২১২ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে।

সিআইডির মিডিয়া কর্মকর্তা আজাদ রহমান গনমাধ্যমকে জানান, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন, এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশান থেকে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।তিনি আরো বলেন, পুলিশ সর্বজনীন সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির অবৈধ কার্যক্রম সম্পর্কে অসংখ্য তথ্য পেয়েছে। তারা গত ৩ মাসে জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।

‘দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ জনগণ এ খাতে বিনিয়োগ করে। এর আগেও তাদের করোনাকালীন ডোনেশনের মাধ্যমে জনগণের কাছে থেকে অর্থ সংগ্রহের বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সন্দেহ করা হয়েছিল। বর্তমানে সন্দেহের তালিকায় থাকা বিভিন্ন ই-কমার্স সাইটের মতো তারাও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছে থেকে ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেন পরিচালনা করছিল।’