• ২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে রুখে দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২১, ০৫:১১ পূর্বাহ্ণ
ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে রুখে দিলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:
সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ ফুটবল দল।

সোমবার মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হয়। ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ভারত। খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভারতীয় অধিনায়ক ও দলটির ইতিহাস সেরা তারকা সুনীল ছেত্রী

পিছিয়ে পড়া বাংলাদেশ খেলায় ফেরার আগেই দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি ধাক্কা খায়। খেলার ৫৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ।

এরপর একজন সদস্য কম নিয়েই লড়াই চালিয়ে যান জামাল ভূঁইয়ারা। খেলার ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে সমতায় (১-১) ফেরে বাংলাদেশ।

এরপর উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সাফল্য পায়নি। যে কারণে ১-১ ড্রয়ে ম্যাচটি মীমাংসা হয়।

সাফের ত্রয়োদশ আসরে এখনো পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা অস্কার ব্রুসনের দলের দুই ম্যাচের পয়েন্ট ৪। নিজেদের প্রথম ম্যাচের ড্রয়ে ১ পয়েন্ট ভারতের।