• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২১, ০৮:৩৩ পূর্বাহ্ণ
সারা দেশে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

অ্যাসিট্যান্ট ম্যানেজার – এমআইএস (অটোমেশন)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পিএলসি ট্রেইনিং/ ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীর তিন থেকে পাঁচ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২০ অক্টোবর, ২০২১।

সূত্র : বিডিজবস।