• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রিলিজ পেলো Blue Jeans ব্যান্ডের নতুন গান “আবার বাঁচবো”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ণ
রিলিজ পেলো Blue Jeans ব্যান্ডের নতুন গান “আবার বাঁচবো”

Bumble Bee নামক প্রোডাকশন থেকে Blue Jeans ব্যান্ডের ডেব্যুট অ্যালবাম “বন্ধু” রিলিজ হয়। তবে ”কদম” শিরোনামের “এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে” এই গানের মাধ্যমে কয়েক বছর আগে যে ব্যান্ড হাজারো তরুণ-তরুণীর মনে জায়গা করে নিয়েছিলো সেই Blue Jeans ব্যান্ডের ৩ বছর পরে “আবার বাঁচবো” গানটি নতুন করে সাড়া ফেলেছে তাদের শ্রোতাদের মাঝে এ কদিনে।

সম্প্রতি ১ লা নভেম্বর “আবারো বাঁচবো” গানটি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, স্পোটিফাই, আইটিউনস, আমাজন, ফেসবুক, ইন্সটাগ্রামসহ বিশ্বের সব জনপ্রিয় অনলাইন প্লাটফর্মে প্রকাশ পায়।

বেশ কয়েক বছরে আগে পেছন ফিরে তাকালে আমরা সবাই জানি ব্যান্ড Blue Jeans “এক গুচ্ছ কদম” গানটি দিয়ে সৃষ্টি করেছিলো বাস্তবে হাজারো ছেলের হাতে এক মুঠো কদম ফুল নিয়ে প্রেমিকার সাথে বৃষ্টিতে ভিজতে যাওয়া। এখনও বন্ধুদের আড্ডায় অ্যাকুস্টিকে বেজে উঠে কদম গানটি। প্রেম মলিন হয়ে গেছে কারো কারো, কারো প্রেম হারিয়েছে তবুও কদম গানটি মনে করিয়ে দেয় তাদের সেই পুরানো অনুভূতির কথা। কেউ হয়তো গুনগুন করে কদম গানটি গেয়ে এখনো স্মৃতি হাতড়ে বেড়ায়! এক কথায় কদম গানটি তরুণদের মনে দাগ কেটেছিলো ভালোভাবেই। মূলত এই গান দিয়েই আজকের Blue Jeans ব্যান্ড।

“Bumble Bee” নামক প্রোডাকশন থেকে এবারও তাদের নতুন গান “আবার বাঁচবো”। গানটির নাম শুনলেই মনে হয় যেনো জীবনের শেষ আশা ভরসা হারিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর মতো একটি মোটিভেশনাল গান, যা বর্তমান সময়ের জন্য খুব উপযোগী।

ঠিক তাই! করোনা আমাদের প্রত্যেকের জীবনে থমকে যাওয়ার মতো মুহূর্ত সৃষ্টি করেছিলো। একটা দীর্ঘ সময় আমরা ঘরবন্দী হয়ে ছিলাম। ভুলতে বসেছিলাম যে আমাদের জীবনে অনেক আনন্দঘন মুহূর্ত ছিলো। সেই জীবন হারিয়ে গেছে, হয়তো আর আমরা আগের মতো প্রানবন্ত হয়ে উঠতে পারবো না। হয়তো কিছুই আর আগের মতো হবে না। এসব কিছু হতাশার ভিড়ে আবারও স্বপ্ন দেখা, আবারও ছুটে চলা। সবকিছুকে পাশ কাটিয়ে আবারও আগের মতো করে বেঁচে থাকা নিয়েই মূলত এই গান।

“আবার বাঁচবো” গানটি লিখেছেন, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তাওসিফ মুজতবা সৌরিন। তিনি জানান, মূলত কোয়ারন্টাইন জীবন শেষে নতুন করে বাঁচার পৃথিবী কল্পনা করেই গানটি নির্মিত হয়েছিলো ২০২০ সালের মার্চ মাসে যা কদিন আগে রিলিজ হয়।

Blue Jeans ব্যান্ড এভাবেই বেঁচে থাকুক তাদের শ্রোতা ভক্তদের অন্তরে সবসময়। তারা সবসময় খুব সহজ সুন্দর ভাষায় মানুষের অনুভূতির আকার ধারন করে থাকেন তাদের সব গানে।