• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার উৎস ধরলেই পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২১, ০৩:২৫ পূর্বাহ্ণ
করোনার উৎস ধরলেই পুরস্কার

করোনার ডেল্টা ঢেউয়ে বিপর্যস্ত চীনে গত দুই সপ্তাহে সংক্রমিত হয়েছে ৪৩ জন। ছড়িয়ে পড়েছে ২০টি প্রদেশে।

এ পর্যায়ে উৎস খুঁজে পেতে জনগণের সহযোগিতা চেয়েছে রাশিয়া সীমান্তের শহর হেইহে কর্তৃপক্ষ।

করোনার ‘সঠিক’ উৎস সম্পর্কে তথ্য পেতে ১ লাখ ইউয়ান (সাড়ে ১৫ হাজার মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করেছে। কর্তৃপক্ষ এই প্রকল্পের নাম দিয়েছে ‘জনতার যুদ্ধ’।

বেইজিং কর্মকর্তারা শূন্য-কোভিড কৌশলের কারণে সীমান্ত বন্ধ, আক্রান্ত এলাকায় লকডাউন এবং দীর্ঘ আইসোলেশন প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এ কারণে দেশটিতে সংক্রমণের সংখ্যা সীমিত রয়েছে। এ অবস্থায় আবার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবে নড়েচড়ে বসেছে প্রশাসন।

নগর সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভাইরাসটির প্রাদুর্ভাবের উৎস উদ্ঘাটন এবং সংক্রমণের চেইন খুঁজে বের করতে পারলে মহামারিটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্ভব।