• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২১, ০৪:৪৩ পূর্বাহ্ণ
সারা দেশে নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অ্যাসোসিয়েট ম্যানেজার – রিপোর্টিং অ্যান্ড বাজেটিং।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিন্যান্স/ অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ২৫ থেকে অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৫ ডিসেম্বর, ২০২১।

সূত্র : বিডিজবস