এতে ভাবনা অভিনয় করেছেন একজন বুদ্ধি প্রতিবন্ধি মেয়ের চরিত্রে।
এ প্রসঙ্গে তিনি বলেন, এমন চরিত্রে এর আগে কাজ করা হয়নি।
চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জের ছিলো।
যারা আমার নাটক দেখেন তারা জানেন প্রায় সব নাটকেই আমার চরিত্রে নতুনত্ব থাকে।
তবে ‘টু-লেট’র ময়না চরিত্রটি পুরো আলাদা।
আমি এই চরিত্রের প্রেমে পড়ে গেছি নিজেই।
এদিকে এই অভিনেত্রী আবারো শুটিং শুরু করেছেন বলে জানান।
এই সময়ে ইউটিউবের ভিউয়ের ওপর নাটকের মান ও শিল্পীর জনপ্রিয়তা নির্ধারণ হয় বলে অনেক মত-দ্বিমত রয়েছে।
এ ব্যাপারে ভাবনা বলেন, একজন শিল্পীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত।
প্রচার-প্রচারণা ভালো না হলে অনেক সময় অনেক ভালো কাজ আড়ালে চলে যায়।
সেটির জন্য শিল্পী দায়ী নয়। আমি মনে করি, ভিউ কখনো শিল্পীর মানদণ্ড হতে পারে না।
এই বিশ্বাস থেকে আমাদের বের হয়ে আসতে হবে।