• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মা হারালেন অপু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২০, ১২:২৪ অপরাহ্ণ
মা হারালেন অপু

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা মারা গেছেন। ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস।

যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই। অপু বিশ্বাস বলেন, অত্যন্ত বেদনা দিয়ে জানাচ্ছি মা আর আমাদের মাঝে নেই। তিনি বৃহস্পতিবার রাতে সবাইকে ছেড়ে চলে গেছেন।

তিনি বলেন, মা যদি কখনও কাউকে কষ্ট দিয়ে থাকেন, তবে ক্ষমা করে দেবেন। সবাই সৃষ্টিকর্তার কাছে মায়ের জন্য দোয়া করবেন।

বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। জীবনের শেষ সময়ে শেফালী বিশ্বাস মেয়ে অপু বিশ্বাসের সঙ্গে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।