• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন নেহা কাক্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০, ০৩:৪৫ পূর্বাহ্ণ
বিয়ে করলেন নেহা কাক্কার

রোহন প্রীতের সঙ্গে গাঁট বাঁধতে যাচ্ছেন বলিউড সিংগার নেহা কাক্কার – এ গুঞ্জন পুরনো। গত অক্টোবর থেকেই শোবিজ অঙ্গণে আর সোশ্যাল মিডিয়ায় ভাসছে সে কথা।

নতুন গুঞ্জন ছিল, শিগগিরই রোহন প্রীতের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন নেহা। আর সেই গুঞ্জনই সত্যি হলো।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) দিল্লির গুরুদুয়ারায় বিয়ের পিঁড়িতে বসেছেন নেহা।
সেই রোহন প্রীতকেই বিয়ে করলেন তিনি। নেহা কাক্করের দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিং ।  রোহান‘মুঝসে শাদি কারোগি’ রিয়েলিটি শোর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন।

শুক্রবার নেহার গায়ে হলুদের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শনিবার ভাইরাল হয়েছে নেহার মেহেদি অনুষ্ঠানের ছবি।

ছবিতে দেখা গেছে, নেহার পরনে পিচরঙা লেহেঙ্গা। পাগড়ি পরা বর রোহন প্রীতের পেছনে হেঁটে চলেছেন। তিনিও মানানসই শেরওয়ানি পরেছেন। গোলাপি রঙের গাঁটে বাঁধা দু’জনে। এভাবেই প্রেমিক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে সারলেন নেহা।

জানা গেছে, শনিবার বিয়ে হলেও ২৬ অক্টোবর পাঞ্জাবে এ যুগলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।