• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২০, ০৭:২২ পূর্বাহ্ণ
সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় ০৩টি পদে ১০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর ২০২০ বিকেল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সমাজকল্যাণ মন্ত্রণালয়
বিভাগের নাম: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন
কর্মসূচির নাম: প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৫ মার্চ ২০২০ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের ঠিকানা: উপসচিব, প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা), সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

আবেদন ফি: পোস্টাল অর্ডারের মাধ্যমে ১০০ টাকা পাঠাতে হবে।