• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিয়োগ দেবে বাংলাদেশ বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২১, ০২:৪৫ পূর্বাহ্ণ
নিয়োগ দেবে বাংলাদেশ বিমানবাহিনী

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী সদর দপ্তর (প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর)। ৪৭টি পদে বিপরীতে মোট ৩৫২জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

কম্পিউটার অপারেটর, নকশাকার, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, মেকারনিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, মিস্ত্রী ক্লাস-১, স্টোরম্যান, মিডওয়াফ, ফায়ার ফাইটার, ট্রেডসম্যান, দাই, লস্কর, বাবুর্চি, অয়াশার আপ, মালী, পরিচ্ছন্নতা কর্মী সহ মোট ৪৭টি পদ।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক, এইচএসসি, এসএসসি, অষ্টম শ্রেণি বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন 

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফরমে নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে।

ঠিকানা : পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিমান বাহিনী সদর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।

আবেদনের শেষ তারিখ

৩১ জানুয়ারি, ২০২১।

সূত্র : যুগান্তর, ৯ জানুয়ারি, ২০২১।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে