নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে বেশ কয়েকদিন পূর্বে টেলিছবি ‘বান্দাল’র সুটিং সম্পন্ন হয়েছে। মুস্তাফিজুর রানার প্রযোজনায় নির্মিত বান্দালের পরিচালনায় রয়েছেন গুণী নির্মাতা ফয়েজ আহমেদ রেজা। এই টেলিছবি রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অভিনয় করেছেন, কেয়া পায়েল, এ্যালেন শুভ্র, সিয়াম নাসের, মারিয়া, শিল্পী সরকার অপু, মাহমুদুল মিঠু, ইকবাল, সুজন সাহেদ প্রমূখ। এ গল্পে এ্যলেন শুভ্রকে তারেক ও কেয়া পায়েলকে সেজিন চরিত্রে
প্রায়ই একজন চল্লিশার্ধো মহিলাকে খুন হতে দেখে তারেক। মহিলার পিছনে একটা ছায়ামূর্তি এসে গামছা পেচিয়ে ধরে হত্যা করে হত্যাকারী । মহিলা নিজেকে বাচানোর চেষ্টা করে থাকে কিন্তু কিছুক্ষন পরে মহিলা নিস্তেজ হয়ে পরে… এ স্বপ্নটা দেখে প্রায়ই ঘুম ভাংগে তারেকের। স্বপ্নে দেখা খুনি কিংবা খুনি হওয়া মহিলা কাউকে চিনতে পারে না তারেক। তবে চেনা চেনা লাগে তার।
তারেক পড়াশোনার জন্য ঢাকায় পাপ্পুকে নিয়ে ফ্ল্যাট বাসায় ভাড়া থাকে। তার বাবা রশিদ কন্ট্রাক্টর থাকেন মোহনগজ্ঞের মেইন শহরে। সেখানে চারতলা বাড়ি চকচইক্কা গাড়ি সব কিছুই আছে তার।
অন্যদিকে সেজিনও পড়াশোনার জন্য ঢাকায় রুম শেয়ার করে থাকছে সামান্থাকে নিয়ে।
তারেকের রুমমেইট পাপ্পু
সেজিনের রুমমেট সামান্থা দুজনের ফেইক একাউন্টে পরিচয়ের সূত্রে ধরেই তারেক সেজিনের পরিচয়। ধীরে ধীরে দুজনের সখ্যতা হয়।
এভাবেই এগিয়ে চলে…. গল্প।
হঠাৎ একদিন রাস্তায় সেজিনের গ্রামের সালমা চাচীর সাথে দেখা হয়। গ্রামের এত বড় গৃহস্থ রাস্তার অচেনা মানুষদের কাছে হাত পাততে দেখে অবাক হয় সেজিন। সেদিন অজ্ঞান অবস্থায় সেজিনের বাসায় নিয়ে আসে সালমা চাচীকে।
ঘটনা ক্রমে তারেক সালমা বেগমের মুখে শুনতে পায় না জানা অনেক কথা।
দেখা যাবে সর্বস্ব হারানো হতভাগা মানুষের দুরবস্থার কারন এবং কিছু লোভী স্বার্থান্বেষী অমানুষের চেহারা।
টেলিছবি বান্দাল এর কাজ শেষ প্রায় খুব শীঘ্রই বাংলাদেশের একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।