• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুপারম্যান        -এ.এফ.এম.নাফি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২১, ০৬:১৪ পূর্বাহ্ণ
সুপারম্যান        -এ.এফ.এম.নাফি

তীব্র জন স্রোতের
মাঝে যখন মিশে যাচ্ছি পদতলে,
সেখান থেকে কুড়িয়ে নেয় আমার বাবা। 
তিনিই বাবা, যিনি নিজেকে জ্বেলেছেন আমার জন্য,
যিনি প্রজা সেজে আমাকে রেখেছেন রাজসিংহাসনে। 
যিনি আমার বায়না গুলো পূরন করেছে,
তিনি আর কেউ নন তিনিই আমার বাবা। 
বাবা তোমাকে ডাকলে ভুলে যাই সকল অভিমান, 
বাবা তুমি আমার সুপারম্যান। 
বাবা তুমি আমার পালতোলা নৌকার পাল, 
বাবা তুমি আমার শ্বাসরুদ্ধ প্রাণ। 
যার রাগের মাঝে লুকিয়ে থাকে হাজারো ভালোবাসা। 
যিনি আমাকে প্রথম শিখিয়েছেন পৃথিবীর পথে হাটতে,
তিনি আমাকে শিখিয়েছেন কাউকে ভালবাসতে। 
বাবা হাজারো অভিমান মেনে,
নেওনা তোমার বুকে টেনে। 
কিন্তুু, বাবা আজও বলা হয়ে ওঠেনি ওই কথাটি, 
বড্ড ভালোবাসি তোমাকে বাবা, বড্ড ভালোবাসি।