• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন জেলায় নিয়োগ দেবে এসিআই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১১, ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ণ
বিভিন্ন জেলায় নিয়োগ দেবে এসিআই

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। প্রতিষ্ঠানটিতে টেরিটরি সেলস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

টেরিটরি সেলস সুপারভাইজার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

কুমিল্লা, নীলফামারী, সিলেট, ঢাকা (ডেমরা)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৭ আগস্ট, ২০২১।

সূত্র : বিডিজবস