• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কানামাছি ছবিতে এবার মম-ইমন-সূচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৯, ১৭:৪৮ অপরাহ্ণ
কানামাছি ছবিতে এবার মম-ইমন-সূচনা

প্রথম সিনেমা ‘আগামীকাল’ মুক্তির আগেই এবার দ্বিতীয় সিনেমা ‘কানামাছি’ নির্মাণ করার ঘোষণা দিলেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালক অঞ্জন আইচ। জনপ্রিয় অভিনেতা ইমনের সঙ্গে এবার একসঙ্গে জুটি বাঁধছেন মম ও সূচনা। এছাড়াও অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী, মাহবুব শাহীন প্রমুখ। বিডি বক্স মাল্টিমিডিয়া প্রযোজিত ‘কানামাছি’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অঞ্জন আইচ নিজেই।

অঞ্জন আইচ বলেন, ‘দীর্ঘদিন আমি টেলিভিশন নাটকের পরিচালনা করছি। প্রায় ২শ’র অধিক নাটক-টেলিফিল্ম বানিয়েছি। চলচ্চিত্র বানানো আমার স্বপ্ন। একটু একটু করে সঞ্চিত অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে চাই এই সিনেমায়। আমার প্রথম সিনেমা ‘আগামীকাল’ এখনো মুক্তি পায়নি। শুটিং শেষ, এডিটিংয়ের কাজ শেষ পর্যায়ে। আশা করি দর্শকদের মন ছুয়ে যাবে। বরারবরের মতো ‘কানামাছি’ তেও থাকছে ইমন ও সূচনা।’