• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পহেলা বৈশাখে বজ্রপাত, অতঃপর ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২২, ০৬:৩৪ পূর্বাহ্ণ
পহেলা বৈশাখে বজ্রপাত, অতঃপর ৫ জনের মৃত্যু

উমর ফারুক শাবুল, হবিগঞ্জ থেকেঃ

১৪ এপ্রিল, পহেলা বৈশাখ ১২তম রামাদ্বান বজ্রপাতে বানিয়াচংয়ের ৩জন এবং শাল্লা উপজেলার নাছিরপুরের ২জন ইন্তেকাল করেছেন।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছে। সকালে বানিয়াচংয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে মারা যায় হোসাইন আহমদ (১২) নামের এক শিশু। সে ৩নং ইউনিয়নের তাতারী মহল্লার আক্কেল আলীর ছেলে। একই সময়ে বাড়ির আঙ্গিনায় থাকাবস্থায় বজ্রপাতের আঘাতে মারা যান ঝুমা আক্তার (১৩) নামে অপর এক শিশু। সে ৩নং ইউনিয়নের জাতিকর্ণপাড়া বড় বান্দের আব্দুর রহমান এর মেয়ে। একই সময়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের আঘাতে মারা যান ৮নং খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছুল মিয়ার ছেলে কৃষক আলমগীর মিয়া (২৬)।

এদিকে, সুনামগঞ্জের, শাল্লা উপজেলার, নাছিরপুরের জনাব, মকবুল খাঁ ও তার ছোট ছেলে মাসুদ আহমদ (জামেয়া মোস্তাফিয়া শাল্লা মাদ্রাসার ছাত্র) বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনায় স্থলেই ইন্তেকাল করেন। উনার আরেক ছেলে মোঃ রিমন আহমদ ও ভাগ্না তানভীর আহমদ বজ্রপাতে আক্রান্ত হয়ে আজমিরীগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছে।