• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নোবেল ও শখ দম্পতিকে নিয়ে ‘বি পজিটিভ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২০, ০৩:০৮ পূর্বাহ্ণ
নোবেল ও শখ দম্পতিকে নিয়ে ‘বি পজিটিভ’

জনপ্রিয় দুই তারকা নোবেল ও শখ দম্পতিকে নিয়ে শুরু হয়েছে নাটক ‘বি পজিটিভ’। এতে মেয়ের ভূমিকায় অভিনয় করেছে অয়ন্যা। গত শুক্রবার ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং শুরু হয়েছে।

ইতিবাচক গল্পের নাটক ‘বি পজেটিভ’। সেখানে শখ ও নোবেলের সংসারের গল্পের অন্তরালে রয়েছে সমাজের নানা বাস্তব অসংগতির ছবি। নাটকে নোবেল একজন নিষ্ঠাবান চাকরিজীবী। গত বছর নোবেল ও শখ অভিনয় করেছিলেন ‘অহংকার’ নামের এক নাটকে। আরটিভিতে হয় ঈদুল আজহায় প্রচারিত হয় নাটকটি।