• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এবার নুসরাতের নায়ক আমাদের মোশারফ করিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২০, ১৬:৪৯ অপরাহ্ণ
এবার নুসরাতের নায়ক আমাদের মোশারফ করিম

অভিনেতা মোশাররফ করিমের নায়িকা হিসেবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে অভিনয়ের জন্য চিত্রনাট্য পাঠানো হয়েছে।

বুদ্ধদেব গুহর ছোটগল্প অবলম্বনে কলকাতার নির্মাতা ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ চলচ্চিত্রে এক ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।

এক চরিত্রে অভিনেত্রী নুসরাত জাহানকে চাইছেন নির্মাতা।

নুসরাতের কাছে চিত্রনাট্য পাঠানো হয়েছে বলে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে জানিয়েছে ব্রাত্য বসু। তবে এখনও চূড়ান্ত সম্মতি পাননি।

তবে মোশাররফ করিমের সঙ্গে কলকাতার দুই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে চূড়ান্ত করা হয়েছে বলে জানান ব্রাত্য বসু।

প্রথম গল্পে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে থাকবেন ব্রাত্যের স্ত্রী পৌলমী বসু।