• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জ্বর ঠোসা ভালো হওয়ার ঘরোয়া উপায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২০, ১৬:৫৪ অপরাহ্ণ
জ্বর ঠোসা ভালো হওয়ার ঘরোয়া উপায়

শীত এলেই বাড়ে বিভিন্ন রোগের প্রকোপ। শীতে সর্দিজ্বর ও কাশি একটি সাধারণ সমস্যা।

এই সময়ে এ রোগে মানুষ বেশি আক্রান্ত হয়ে থাকেন।

শীতে ঠোঁট বা নাকের পাশে জ্বর ঠোসা হতে পারে। সাধারণত জ্বরের পর এ সমস্যা বেশি হয়ে থাকে।

জ্বর ঠোসা আমাদের যন্ত্রণা থেকে বাঁচার আছে ঘরোয়া উপায়।

বিশেষজ্ঞরা বলেন, জ্বর ঠোসা ছোঁয়াচে। আর জ্বর ঠোসা পুরোপুরি সারতে প্রায় এক মাস সময় লাগতে পারে।

আসুন জেনে নিই জ্বর ঠোসা দ্রুত সারাতে চাইলে কী করবেন?

২. সুতির কাপড় অ্যাপেল সিডার ভিনিগারে ভিজিয়ে জ্বর ঠোসার ওপরে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

৩. রসুনের কোয়া বেটে সরাসরি ক্ষততে দিনে দুই থেকে তিনবার লাগাতে পারেন। এত উপকার পাবেন।

৪. ক্ষতস্থানে অ্যান্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ মধু লাগিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট। দিনে দুবার ব্যবহার করুন।

জ্বর ঠোসায় কোনোভাবেই নখ লাগানো যাবে না।

ঘরোয়া এসব পদ্ধতিতে দ্রুত জ্বর ঠোসার ঘা শুকিয়ে যাবে, দাগও দূর হবে।