• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রভাস ব্যর্থতার ব্যাখ্যায় যা বললেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২০, ০৬:৪৯ পূর্বাহ্ণ
প্রভাস ব্যর্থতার ব্যাখ্যায় যা বললেন

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস।

বাহুবলি সিনেমা তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দিয়েছে।

তেলেগু ইন্ডাস্ট্রি ছাড়াও বিশ্বে তার রয়েছে অসংখ্য ভক্ত।

প্রভাসের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা সাহো।

এ সিনেমা নিয়ে ভক্তদের অনেক প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন এই অভিনেতা।

বর্তমানে পরবর্তী সিনেমার শুটিং করছেন তিনি।

এবার একই ভুল আর করতে চাইছেন না প্রভাস।

সাহো সিনেমায় খল চরিত্রে বলিউডের একাধিক অভিনেতাকে দেখা গেছে।

কিন্তু পরের সিনেমার জন্য ভিলেন হিসেবে কোনো বলিউড তারকা চাইছেন না প্রভাস।

তিনি মনে করছেন, বলিউডের খল অভিনেতারা একে তো পারিশ্রমিক বেশি নেন, পাশাপাশি তাদের ভাষাগত সমস্যা থাকায় সংলাপগুলো ঠিকভাবে সিনেমায় ফুটে ওঠে না।

টাইমিংয়েও তাদের গোলমাল রয়েছে।

এতে দর্শক বিরক্ত হন।

প্রভাস প্রথমে তার রাজ্যের দর্শকের মন জয় করতে চাইছেন।

যে কারণে পরবর্তী সিনেমায় জগপতি বাবুকে খল চরিত্রে চাইছেন বাহুবলি তারকা।

প্রথমত তারা একসঙ্গে অভিনয় করেননি।

এছাড়া জগপতি বাবু খল চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছেন।

প্রভাসের পরবর্তী সিনেমার নাম কী হবে তা এখনো নির্ধারণ হয়নি।

শোনা যাচ্ছে, ‘ও ডিয়ার’ অথবা ‘রাধে শ্যাম’ এই দুটি নাম নির্মাতাদের প্রাথমিক পছন্দের তালিকায় রয়েছে।

এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।

সিনেমাটি পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার।