• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুকের জন্য নির্যাতন : গায়িকার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০৮:৫৯ পূর্বাহ্ণ
যৌতুকের জন্য নির্যাতন : গায়িকার আত্মহত্যা

ভারতের কন্নড় সিনেমার গায়িকা সুস্মিতা আত্মহত্যা করেছেন।

বেঙ্গালুরু মিরর জানিয়েছে, সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন এই গায়িকা।

এর আগে হোয়াটস অ্যাপে তার ভাই ও মায়ের কাছে মেসেজ পাঠিয়েছেন।

এতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, রাত ১টার দিকে সুস্মিতা তার ভাই শচীনকে হোয়াটস অ্যাপে মেসেজ পাঠায়।

কিন্তু শচীন সেটি ভোরের দিকে পড়েন।

পরবর্তী সময়ে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বোনের লাশ পান।

হোয়াটস অ্যাপ মেসেজে সুস্মিতা উল্লেখ করেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য নির্যাতন করছিল এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলছিল।

সুস্মিতা শ্বশুরবাড়িতে আত্মহত্যা করতে চাননি তাই বাবার বাড়িতে আসেন।

এই গায়িকার মৃত্যুতে তার মা অন্নপূর্ণেশ্বরী নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।