• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রী অবস্থায় যেভাবে শুরু করেছিলেন পাপিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩, ২০২০, ১৪:০১ অপরাহ্ণ
ছাত্রী অবস্থায় যেভাবে শুরু করেছিলেন পাপিয়া

আলোচিত নাম শামীমা নূর পাপিয়া।

অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতারের পর বর্তমানে রিমান্ডে আছেন যুব মহিলা লীগের সদ্য বহিষ্কৃত এই নেত্রী।

তিনি ছিলেন নরসিংদী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।

গ্রেফতারের পর থেকেই পাপিয়ার বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

প্রকাশ্যে এসেছে তার ছাত্রীজীবনের বিভিন্ন আপত্তিকর কার্যকলাপও।

জানা গেছে, নরসিংদী সরকারি কলেজে লেখাপড়া করার সময় সেখানকার ছাত্রী হোস্টেলেও ‘পাপের আস্তানা’ গড়ে তুলেছিলেন পাপিয়া।

স্থানীয় সূত্র জানায়, ২০০৬ সালের দিকে নরসিংদী সরকারি কলেজে প্রথম ছাত্রী হোস্টেল উদ্বোধন হয়।

ওই সময় হোস্টেলের একটি কক্ষ নিজেদের আস্তানা বানিয়েছিলেন পাপিয়া। সেখানে অনেক বহিরাগত ছাত্রীর যাতায়াত ছিল।

কোনো কোনো ছাত্রীকে প্রলোভন ও চাপ দিয়ে ওই সময় খারাপ পথে নিয়েছিলেন তিনি।

তখনও স্থানীয় অনেকে পাপিয়ার এসব কর্মকাণ্ডের ব্যাপারে অবগত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, নরসিংদী সরকারি কলেজেই সুমনের সঙ্গে পরিচয় হয় পাপিয়ার।

পরিচয় হওয়ার পর তারা ঘনিষ্ঠ হতে থাকেন।

বন্ধু থেকে একপর্যায়ে মতি সুমনের প্রেমিকা হন পাপিয়া।

পরে তারা বিয়েও করেন। সুমনের হাত ধরে রঙিন দুনিয়ার সঙ্গে পরিচয় শুরু হয় পাপিয়ার।

কলেজের সাধারণ ছাত্রী হয়েও সুমনের মাধ্যমে প্রথমে নরসিংদীর স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে পরিচয় হয় তার।

বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় অনেক রাজনৈতিক নেতা পাপিয়াকে তাদের কাজে ব্যবহার করতে শুরু করেন।

সেখান থেকেই শুরু হয় পাপিয়ার বেপরোয়া জীবন।

তবে সুমনের হাত ধরে পাপিয়ার উত্থান হলেও একপর্যায়ে প্রভাব-প্রতিপত্তি আর ক্ষমতায় স্বামীকেও ছাড়িয়ে যান পাপিয়া।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উত্তর বিভাগের ডিসি মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, পাপিয়া-সুমন দম্পতি ও তাদের সহযোগীদের জিজ্ঞাসাবাদ করে সত্য তথ্য বের করে আনা হবে।