• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় বিয়ে ভাঙছে সুনিধি চৌহানের?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ১৫:৩৮ অপরাহ্ণ
দ্বিতীয় বিয়ে ভাঙছে সুনিধি চৌহানের?

ফের বিয়ে ভাঙছে বলিউডের জনপ্রিয় গায়িকা c? বিষয়টি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বি টাউন জুড়ে।

রিপোর্টে প্রকাশ, প্রযোজক স্বামী হিতেশ সোনিকের সঙ্গে মতবিরোধ শুরু হয়েছে সুনিধির।

চলছে দুজনের মনোমালিন্য। তবে কী নিয়ে দুজনের লড়াই শুরু হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

হিতেশ সোনিক জানান, এসব বাজে খবর। রটনা করা হয়েছে।

সুনিধি এবং তিনি একই ছাদের তলায় সংসার করছেন।

লকডাউনের জেরে দুজনে মিলে কাজ ভাগ করে নিয়ে দিব্যি সংসার করছেন ছেলে তেঘকে নিয়ে।

এদিকে, সুনিধি চৌহান এ বিষয়ে এড়িয়ে যান। কোনো উত্তর দিতে চাননি।

সুনিধি কেন বিচ্ছেদ নিয়ে প্রশ্ন এড়িয়ে যান, সে বিষয়ে হিতেশ জানান, এসব অহেতুক বিষয় নিয়ে তার স্ত্রী কোনো দিনই মাথা ঘামান না।

তাই চুপ করে রয়েছেন।

প্রসঙ্গত, ২০১২ সালে প্রযোজক হিতেশ সোনিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুনিধি চৌহান।

২০১৮ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান তেঘের।

ছেলেকে নিয়ে প্রায়শই নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন সুনিধি।

কোরিওগ্রাফার ববি খানের সঙ্গে বিয়ের এক বছরের মধ্যেই প্রথম সংসার ভেঙে যায় সুনিধির।

প্রথম বিয়ে ভাঙার পর হিতেশকে নিয়ে করেন বলিউডের জনপ্রিয় গায়ািকা।

বিচ্ছেদর গুঞ্জন প্রকাশ্যে এলে হিতেশ জানান, সুনিধি অত্যন্ত ভাল মনের একজন মানুষ।

নিজের কেরিয়ারের সঙ্গে কীভাবে সংসারকে সমানতালে সামলাতে হয়, তা সুনিধি তাকে শিখিয়েছেন বলেও স্ত্রীর প্রশংসা করেন হিতেশ সোনিক।