তিনি চাকফুলদুবী গ্রামের বাসিন্দা। গত শনিবার নদীতে ঝাঁপ দিয়ে ভাসতে থাকা ওই বিরাট মাছটি ধরেন।
এরপর মাছটি পাড়ে তোলেন। স্থানীয় লোকেরা তাকে সাহায্য করেন মাছটি বাজারে নিয়ে যেতে।
ভোলা মাছ বলে ওটা চিহ্নিত করা হয়।
মাছটি সম্ভবত কোনো ভেসেলের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারায়।
স্থানীয়দের বক্তব্য- ইতোমধ্যেই মাছটির পচন শুরু হয়ে গেছে, নইলে আরও বেশি দাম পাওয়া যেত।
তবে ওই মাছের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, তেল ইত্যাদি রফতানি হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে।