• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ের মাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইতালী আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২১, ০২:০৩ পূর্বাহ্ণ
বিজয়ের মাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইতালী আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পন

ইতালি প্রতিনিধিঃ
ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারন সম্পাদক হাসান ইকবাল এর নেতৃত্বে ইতালী আওয়ামী লীগ বৃহস্পতিবার রোমের বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। গৌরবদীপ্ত বিজয়ের মাসে ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারন সম্পাদক হাসান ইকবাল এর নেতৃত্বে পূর্ব নির্ধারিত সময়ের পূর্বে দূতাবাস চত্বরে একত্রিত হয়ে নেতা-কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচি শুরু করেন ইতালি আওয়ামী লীগ।
এসময় ইতালি আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,রোম মহানর আওয়ামী লীগ,শ্রমিক লীগ, শেখ রাসেল জাতিয় শিশু-কিশোর পরিষদ, রোমা নর্থ আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ সহ মুজিব আদর্শে বিশ্বাসী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ডিসেম্বর মহান বিজয়ের মাস। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ পূরণ হয় এ মাসেই। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।