• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন পালন করেছে ইতালি আওয়ামী যুবলীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২১, ১৩:১৫ অপরাহ্ণ
শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন পালন করেছে ইতালি আওয়ামী যুবলীগ

ইতালি প্রতিনিধিয
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উপলক্ষে দোয়া ও কেক কেঁটে পালন করেছে ইতালি আওয়ামী যুবলীগ।রোমের ভিত্তোরিওতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো ইদ্রিস ফরাজী। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এসময় ইতালী আওয়ামী যুবলীগের সমাজ কল্যান সম্পাদক মহিউদ্দিন তপদার সহ সৈয়দ সুমন, নুরুল ইসলাম মাদবর, শাহাদাত হোসেন রনি, রেজাউল করিম রিপন, রুহুল আমিন তালুকদার, সাদ্দাম হোসেন, এমপি রাজন, ফরহাদ বাবু, নাসির লাকুরিয়া, রফিকুল ইসলাম, সুমন সরকার ও অন্যান্য যুবনেতা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের সকল সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার নাম শেখ ফজলুল হক মনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশের কল্যাণকামী যুবসমাজকে ঐক্যবন্ধ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন সৃষ্টিশীল তারুণ্যের প্রতীক। বক্তারা প্রত্যাশা করেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে ইতালী যুবলীগ সহ সকল যুব সংগঠন শেখ ফজলুল হক মনির আর্দশে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে দেশের উন্নয়নে কাজ করবে। শেষে ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।