• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাফল্যের স্বর্ণশিখরে ইতালি প্রবাসী জাহাঙ্গীর ফরাজী,আবারো পেলেন রেমিটেন্স অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২১, ০৮:০১ পূর্বাহ্ণ
সাফল্যের স্বর্ণশিখরে ইতালি প্রবাসী জাহাঙ্গীর ফরাজী,আবারো পেলেন রেমিটেন্স অ্যাওয়ার্ড

ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান এবং ব্যাংকিং চ্যানেলে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস ইতালী কতৃক মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর সুবর্ন জয়ন্তী উপলক্ষে রেমিটেন্স অ্যাওয়ার্ড -২০২১ ঘোষনা করেন।
এবার নেক মানি ট্রান্সফার লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর ফরাজীকে রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২১ ভূষিত করা হয়। জাহাঙ্গীর ফরাজী অ্যাওয়ার্ড পাওয়ার প্রতিক্রিয়ার বলেন, মনে করি এ সম্মান আমার একার নয়, এটা আমাদের নেক মানি ট্রান্সফারের চেয়ারম্যান ও সিইও ইকরাম ফরাজী সহ ইতালিস্হ সকল প্রবাসীদের সম্মান। আসুন দল বল নির্বিশেষে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকা কে আরও মজবুত করি। আওয়ামীলীগ সরকার প্রবাস বান্ধব সরকার। এই সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে প্রবাসিরা সম্মানীত হয়।
শরিয়তপুরের জাজিজার কৃতি সন্তান জাহাঙ্গীর ফরাজী ফরাজী রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যান,ইতালির বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি,মাসিক স্বাধীন বাংলা পত্রিকার প্রধান উপদেষ্টা ছাড়াও একাধিক সামাজিক সংগঠনের সাথে রয়েছেন।হয়েছেন একাধিক বার সিআইপি।