• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক মাছ ধরেই লাখপতি পুষ্প কর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২০, ১৫:১২ অপরাহ্ণ
এক মাছ ধরেই লাখপতি পুষ্প কর

৫২ কেজি ওজনের একটি ভোলা মাছ ধরেই রাতারাতি লাখপতি হয়েছেন ভারতের এক নারী।

বড় আকারের এ মাছটি তিন লাখ টাকায় বিক্রি করেছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই নারীর নাম পুষ্প কর।

তিনি চাকফুলদুবী গ্রামের বাসিন্দা। গত শনিবার নদীতে ঝাঁপ দিয়ে ভাসতে থাকা ওই বিরাট মাছটি ধরেন।

ভোলা মাছ বলে ওটা চিহ্নিত করা হয়।
মাছটি সম্ভবত কোনো ভেসেলের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারায়।

স্থানীয় বাজারে মাছটি বিক্রি হয় ৬ হাজার ২০০ টাকা কেজি দরে।

স্থানীয়দের বক্তব্য- ইতোমধ্যেই মাছটির পচন শুরু হয়ে গেছে, নইলে আরও বেশি দাম পাওয়া যেত।

এত বড় মাছ সাধারণত খাওয়া যায় না, কারণ মাছের খাবার অংশটা রাবারের মতো হয়ে যায়।

তবে ওই মাছের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, তেল ইত্যাদি রফতানি হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে।

সেই সব জায়গাতে রফতানি করে ভালো অর্থ পাওয়া যায়।