• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে মসজিদে উম্মাহ জায়গা ক্রয়ের লক্ষ্যে জালালাবাদ এসোসিয়েশনের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২১, ১৭:০৩ অপরাহ্ণ
রোমে মসজিদে উম্মাহ জায়গা ক্রয়ের লক্ষ্যে জালালাবাদ এসোসিয়েশনের মত বিনিময় সভা

ইতালি প্রতিনিধিঃ
ইতালী রোমে অবস্থিত মসজিদে উম্মাহ ক্রয়ের লক্ষ্যে বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি ও কমিউনিটির অন্যতম নেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু ও বৃহত্তর ঢাকা সমিতি ইতালীর সাথে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সিনিয়র নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তরপিনাত্তারা রসই রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালীর সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মন্জু, প্রচার সম্পাদক মুহিব হাসান, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আহ্বায়ক এমডি আব্দুল ওয়াদুদ, সদস্য সচিব সাব্বির আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য এমডি মজির উদ্দিন, মাসুক আহমেদ, আলী হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী গ্রীন সিলেট আলিমেন্টারীর সত্বধীকারি জামিল উদ্দিন, ময়নুল ইসলাম, আরিফ আহমদ আরফিন, নুরুল হোসেন মুন্না সহ আরো অনেকেই। এবং খুব শীঘ্রই জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দ ও বৃহত্তর সিলেটবাসীকে সাথে আলোচনা সাপেক্ষে মসজিদ ক্ষয়ে সহযোগিতা এবং একটি ওয়াজ মাহফিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।