• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি প্রবাসী নজরুল ইসলাম, কৃষি খামার থেকে সিআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২১, ০৯:০৫ পূর্বাহ্ণ
ইতালি প্রবাসী নজরুল ইসলাম, কৃষি খামার থেকে  সিআইপি

ইতালি প্রতিনিধিঃ অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় বাংলাদে সরকার কতৃক সিআইপি নির্বাচিত হলেন কৃষি খামার করে সফল ব্যবসায়ী নজরুল ইসলাম।
কুমিল্লার দাউদকান্দির ইতালি প্রবাসী নজরুল ইসলাম। ইতালিতে সরকারি খাস জমি বরাদ্দ নিয়ে গড়ে তোলেন বিশাল কৃষি খামার। বাংলাদেশি শাকসবজি ফলান তিনি। ইতালীতে বাংলাদেশিদের চাহিদা মিটিয়ে ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন এসকল দেশীয় সবজি। ইতালিতে কৃষি খামার থেকে নজরুল ইসলাম এখন সিআইপি, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এর হাত থেকে সিআরপির ক্রেস্ট গ্রহণ করেন তিনি। এই সময় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদও উপস্থিত ছিলেন।বাংলাদেশের গজারিয়ায় নজরুল ইসলাম গড়ে তোলেন ইসলাম ব্রাদার্স নামে এগ্রো ফার্ম। সেখানে উৎপাদিত পণ্য বাংলাদেশের বাজার ছাড়াও বিদেশে রপ্তানি করেন তিনি।তাদের এই বিশাল অর্জনে আনন্দিত ইতালি প্রবাসী বাংলাদেশীরা।