• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে সাবেক মন্ত্রী মরহম আব্দুর রাজ্জাকের মৃত্যু বার্ষিকীতে স্মরন সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২১, ০৮:১০ পূর্বাহ্ণ
ইতালিতে সাবেক মন্ত্রী মরহম আব্দুর রাজ্জাকের মৃত্যু বার্ষিকীতে স্মরন সভা ও দোয়া

ফাহিমা হোসেন,ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক মন্ত্রী ,আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা,সাবেক পানি সম্পদ মন্ত্রী প্রয়াত আব্দুর রাজ্জাকের ১০ম মৃত্যু বার্ষিকীতে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ ইতালি শাখা।
রোমের পিয়েচ্ছা ভিত্তোরিও ফ্লাভার্স অব ইন্ডিয়া রেষ্টুরেন্ট হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রয়াত আব্দুর রাজ্জাকের পুত্র নাঈম রাজ্জাক এমপি। তিনি টলি কনফারেন্সে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী,সাধারণ সম্পাদক হাসান ইকবাল।আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের ইতালি শাখার সভাপতি শেখ রাশেদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও ফরহাদ বাবুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি,সাংগঠনিক সম্পাদক জামান মোক্তার,
তুহিনা আফরোজ মলি, হাবিব মকদম, এলিন আহমেদ মিঠু, রিপন আহমেদ,ফারুক ফরাজি, নয়না আহমেদ, শামিমা আক্তার পপি, শেখ মামুন, খলিল বন্দুকসি, শাহজালাল মাতবর, মনিরুজ্জামান মনির, হাজী সুইট, মহিউদ্দিন মহি, সোহেল বকসি, আঃ জলিল, সৈয়দ সুমন, সজল সিকদার, সাইফুল ইসলাম, রাজন,
মোঃআলি,দিদার মাতবর,আঃ রাজ্জাক স্মৃতি সংসদ এর সাংগঠনিক সম্পাদক, সোহেল দপ্তরি, সদস্য জাকির হোসেন, ইউসুফ আলী, রাসেল ঢালী সহ আরো অনেকে।
শেষে প্রয়াত আব্দুর রাজ্জাকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।