সুন্দরগঞ্জে স্কাউট দিবস পালন পতাকা উত্তোলন ও মাস্ক বিতরণ। মোঃ আসাদুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধি ৮ এপ্রিল(শুক্রবার)‘বাংলাদেশ স্কাউটস দিবস’। ‘প্রত্যেকে আমরা পরের তরে’ থিমে প্রথমবারের মতো দেশব্যাপী উদযাপিত হচ্ছে এ দিবস। এর ধারাবাহিকতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কাউট দিবস পালিত ও মাস্ক বিতরণ করা হয়েছে। স্কাউট দিবস উপলক্ষে স্কাউট কার্যালয়ে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার ও স্কাউট সভাপতি মোহাম্মদ আল মারুফ,পুটিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট সাধারণ সম্পাদক শাহজাহান মিঞা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট টিম লিডার আব্দুল মান্নান আকন্দ, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট লিডার অজিত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক ও কাব লিডার। আরও উপস্থিত ছিলেন,জিন্নাতুল ফেরদৌসি , সহকারি শিক্ষক ও স্কাউট সহ সাধারণ সম্পাদক রেজাউল আলম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক ও স্কাউট কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম। পরে স্কাউট কার্যালয় সংলগ্ন সড়কে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়